জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও উপনেতার গেজেট প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও উপনেতার গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও উপ-নেতার গেজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে ডা. মো. শফিকুর রহমান বিরোধী দলের নেতা এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলীয় উপনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংসদের স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত গত ১২ মার্চের একটি আদেশে এই গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা হিসেবে মো. শফিকুর রহমান (ঢাকা-১৫) এবং সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১) উপ-নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন সংসদের স্পিকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ