জাতীয় সংসদের হুইপ হলেন যারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সংসদের হুইপ হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের হুইপ হিসেবে ৬ জন সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.) 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করিলেন।

যেসব আসনের সংসদ সদস্যরা হুইপ হলেন, হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেনিদ অপু, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া ও লক্ষীপুর-৪ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

এছাড়াও পৃথক প্রজ্ঞাপনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ