জানুয়ারিতে দেখিয়ে দেবো সুষ্ঠু নির্বাচন কাকে বলে কতো প্রকার : মেয়র তাপস - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জানুয়ারিতে দেখিয়ে দেবো সুষ্ঠু নির্বাচন কাকে বলে কতো প্রকার : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী জানুয়ারি মাসে দেখিয়ে দেবেন সুষ্ঠু নির্বাচন কাকে বলে কত প্রকার ও কী কী।

বিএনপির সমাবেশের পাল্টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আজ বুধবার দুপুরে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে একথা বলেছেন ফজলে নূর তাপস। শেখ ফজলে নূর তাপস বলেন, আজ থেকে ঢাকা দখলে রাখা হবে। আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে যাবো। নির্বাচন নিয়ে নানা ‘ষড়যন্ত্র’ হচ্ছে দাবি করে তিনি বলেন, এসব ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারবে না। জানুয়ারি মাসে দেখিয়ে দেবো সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কতো প্রকার ও কী কী।

শেখ হাসিনাকে দেশের একমাত্র কান্ডারি দাবি করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যেভাবে বলেছিল ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে ঢাকাসহ সারাদেশে ঘরে ঘরে দূর্ঘ ঘড়ে তোলা হবে।

সমাবেশে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, নৌকার কোনো ‘ব্যাক গিয়ার’ নাই। নৌকার ‘ফ্রন্ট গিয়ার’ আগে। এবারও নৌকা এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে।

চোখ থাকতে অন্ধ- এই প্রবাদ উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, বিএনপি চোখে সরকারের উন্নয়ন দেখে না।

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ২০১৫ সালে এক দফার দাবিতে আন্দোলন ডাকা হয়েছিল, তবে কেউ মাঠে নামেনি। খালেদা জিয়ার সঙ্গে কাজের মেয়ে ফাতেমা ছাড়া কেউ ছিল না। এক দফা হবে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় সেই আন্দোলন।

বিদেশিদের ‘সার্টিফিকেটে’ বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, মাঠ গরম করার নামে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে জবাব দেওয়া হবে।

সমাবেশে এখন পর্যন্ত বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন (রুহুল), ঢাকা জেলার সভাপতি বেনজির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ