জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ

আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় জিএম কাদেরের পরিবর্তে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। বুধবার (১৪ ডিসেম্বর) জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দল ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ।
তিনি বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের মতামত ও সিদ্ধান্ত মোতাবেক দলীয় কার্যক্রম পরিচালনায় আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বুধবার রাতে এ বিষয়ে সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যানদের মতামতে দেয়া সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেন, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ শফিকুল ইসলাম সেন্টু ও নাছরিন জাহান রত্না।
জনতার আওয়াজ/আ আ