জাপা মহাসচিবের নির্বাচনী পোস্টারে ‘আ'লীগ সমর্থিত’ লেখা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপা মহাসচিবের নির্বাচনী পোস্টারে ‘আ’লীগ সমর্থিত’ লেখা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টার নিয়ে কিশোরগঞ্জে চলছে আলোচনা সমালোচনা। নির্বাচনী পোস্টারে তিনি লিখেছেন, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ প্রার্থী মুজিবুল হক চুন্নু। এ নিয়ে তার নির্বাচনী এলাকা করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কারণ, এখানে আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

চুন্নু কিশোরগঞ্জ-৩ আসনে সমঝোতার প্রার্থী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হয়। ফলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আওয়ামী লীগের নেতারা বলছেন, সেই ২০০৮ সাল থেকে চুন্নু নৌকায় উঠে সংসদে যাচ্ছেন। কিন্তু এবার সমঝোতার কারণে নৌকার প্রার্থী প্রত্যাহার করলেও রয়েছেন চারজন আওয়ামী পরিবারের স্বতন্ত্র প্রার্থী। সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। কিন্তু আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।

প্রার্থিতা প্রত্যাহার করা নাসিরুল ইসলাম আওলাদ বলেছেন, মুজিবুল হক চুন্নুকে এই আসনে আওয়ামী লীগ ছাড় দিয়েছে, সমর্থন দেয়নি।

কাজেই পোস্টারে ‘আওয়ামী লীগ সমর্থিত’ লেখাটা অন্যায় হয়েছে। তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহারও বলেছেন, ‘চুন্নুকে আওয়ামী লীগ সমর্থন দেয়নি। তার পক্ষে আমরা নির্বাচনী কাজও করছি না। আমরা অপেক্ষায় আছি, আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আলোচনা করে একজন প্রার্থী হলে আমরা তাকে নিয়ে মাঠে নামবো।’

এ বিষয়ে মুজিবুল হক চুন্নুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ