জাবিতে আবাসিক হলে আসনের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাবিতে আবাসিক হলে আসনের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

 

জাবি প্রতিনিধি

অবিলম্বে আবাসিক হলে আসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীরা।

রবিবার (২৩ জুলাই) রাত আটটায় খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

এসময় ছাত্রীরা স্লোগান দেয় ‘আমরা থাকি গণরুমে-ভিসি স্যার কি করে’ ‘দাবি মোদের একটাই অবিলম্বে সিট চাই’।

জাবির ৫০ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার রুনা বলেন, আমরা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আমরা গণরুমে অবস্থান করছি। নতুন হলগুলো প্রস্তুত থাকলেও এখনো চালু করা হচ্ছে না। কবে চালু হবে সেটাও স্পষ্ট করে বলা হয়নি। গণরুমে আমাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। তাই আমরা দ্রুত সিট চাই।
এছাড়া ৫১ ব্যাচের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘বিগত সময়ের তুলনায় অনেক বেশি গরম পড়েছে। এর মধ্যে ছাত্রীদের পর্যাপ্ত ফ্যান, জানালার অভাব রয়েছে এবং ফলে একই রুমে ৯০-৯৫ জন মেঝেতে থাকে৷ অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়েছে। তাই আমরা বাধ্য হয়ে ৭ দিনের মধ্যে সিটের দাবিতে এখানে এসেছি।’

এদিকে রাত নয়টায় উপাচার্যের বাসভবনের সামনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, রেজিস্ট্রার আবু হাসান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন সুলতানা সেখানে উপস্থিত হন।

খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন সুলতানা বলেন, ‘তোমাদের সমস্যা নিয়ে তো আমার সাথে আগে বলতে হবে। আমরা তোমাদের সমস্যা সমাধান করে দিব।’

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা তোমাদের সিট সংকট দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু লোকবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না। আমরা বিভিন্ন হল থেকে লোকবল নিয়ে নতুন হল চালু করেছি। ইতোমধ্যেই ছাত্রীরা নতুন হলে উঠেছে। তোমাদেরও সিটের ব্যবস্থা হবে। ধৈর্য্য ধরতে হবে৷’

তবে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা হল প্রভোস্টের সাথে কোন প্রকার আলোচনা করবে না বলে জানায়৷ সর্বশেষ রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ