জাবিতে ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে মীর মশাররফ হোসেন হল, ক্যাফেটেরিয়া, মেয়েদের হলে ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নারী ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের শাস্তির দাবি, গণরুম -গেস্টরুম বন্ধ এবং ধর্ষকদের আশ্রয় দাতাদের শাস্তির দাবি জানায়।
আন্তজার্তিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন বলেন, আমাদের রুটে আঘাত করতে হবে৷ একজন সরল শিক্ষার্থীকে কারা ধর্ষকে পরিনত করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের ক্যাম্পাসে ধর্ষকের কোন স্থান নেই।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব বলেন, এত সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি প্রমান করে এখানে ধর্ষকের কোন স্থান নেই। আমরা মাদকের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, গণরুম-গেস্টরুমের বিরুদ্ধে।
এসময় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিয়া সোহাগী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল,ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ