জাবি প্রক্টরকে বয়কট, ক্লাস করবে না শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাবি প্রক্টরকে বয়কট, ক্লাস করবে না শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি

ছাত্রদের উপর পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক হামলায় সক্রিয় অংশগ্রহণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক আলমগীর কবিরকে বয়কট করেছেন শিক্ষার্থীরা। তিনি পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের অধ্যাপক। পাশাপাশি ওই বিভাগের শিক্ষার্থীরা তার কোনো ক্লাসে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষ থেকে প্রথম বর্ষ পর্যন্ত (৪৮ থেকে ৫২ ব্যাচ) শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের করা জঘন্যতম বর্বর ও ন্যক্কারজনক হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও প্রক্টর অধ্যাপক আলমগীর কবির। প্রক্টরের উপস্থিতেই শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ফলে বহু শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও বলা হয়, প্রক্টর আলমগীর কবিরকে বারবার অনুরোধ করার পরও তিনি এই হামলার হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় অস্বীকৃতি জানান। প্রক্টরের নিজ বিভাগের শিক্ষার্থীদের অনুরোধেও তিনি বিন্দুমাত্র কর্ণপাত করেননি। যা অত্যন্ত দুঃখজনক। তার এই অশিক্ষকসূলভ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে আমরা তাকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করলাম। পাশাপাশি তার কোনো ক্লাস আমরা করবো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ