জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পাঁচ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলগুলোর নেতারা।

৮ দলের নেতারা জানান, ৫ দফা দাবি থেকে তারা এখনও সরে আসেনি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা ৮ দল মানবেনা।

এ সময় তারা ৮ দলের পরিধি বাড়তে পারে বলেও ইংঙ্গিত দেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৫ দফা দাবি আদায়ের আন্দোলন একই সঙ্গে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফসহ অন্যান্যরা।

উল্লেখ্য ৮ দলের পাঁচ দফা দাবি হলো- জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমমনা দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ