জামায়াতের ‘অনুমতিবিহীন’ মিছিল থেকে হামলাকারীর কাউকেই ছাড় নয় - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের ‘অনুমতিবিহীন’ মিছিল থেকে হামলাকারীর কাউকেই ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াতে ইসলামী গণমিছিলের জন্য পুলিশের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি। দলটি বিনা অনুমোদনে একটা মিছিল বের করেছে। সেখানে পুলিশের উপর হামলাও করেছে। এই হামলায় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আরও কয়েকজন সদস্য হসপিটালাইজড (হাসপাতালে ভর্তি) হয়েছেন। এই হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি প্রধান বলেন, ‘এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার জন্য কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই ঘটনার আগ থেকেই গোয়েন্দা নজরদারি ছিল। আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল করবে। সেখানে আমাদের ডেপ্লয়মেন্ট ছিল। কিন্তু তারা রামপুরা আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে। সেখান থেকে মিছিলটি মৌচাক-মালীবাগে আসলে পুলিশ বাধা দেয়। সেখানে পুলিশের উপর হামলা করা হয়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ