জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক স্থাপনের প্রশ্ন অবান্তর : তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক স্থাপনের প্রশ্ন অবান্তর : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

 

জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক স্থাপনের প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে আজ রাজশাহীতে গিয়েছেন হাছান মাহমুদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌‘আওয়ামী লীগ দেশের অসাম্প্রদায়িক চেতনার দল, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দল। আমাদের কৃষ্টি ও সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক। আমরা দেশকে নির্মাণের লক্ষ্যে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ১৪ বছর ধরে নানা রকম আন্দোলনের ঘোষণা দিয়েছে। কখনও বলেছে শীতের পরে, ঈদের পরে, পরীক্ষার পরে। কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েই শেষ।’

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিদ্যুতের দাম বেড়েছে। দেশের বিদ্যুৎ খাত জ্বালানি নির্ভর হওয়ায় দাম বাড়াতে হয়েছে। বিশ্বের সব দেশের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ