জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি: হামিদুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি: হামিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপি তাদের সঙ্গে আলোচনা করতে রাজি নয়। এ কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ডায়লগে তিনি বলেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে না বলে জানিয়েছে। আমরা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করব।”

হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই মাসে একটি সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সুপারিশ করলে বিরোধ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, “ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে আওয়াজ তোলা—দুটি চালু রয়েছে। আমরা কোনও হিংসা বা সহিংসতা করছি না।”

জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের সময় মানুষের ফোকাস থাকে দল ও প্রার্থীর উপর। ভোটকেন্দ্র দখলের কারণে দুটি ভোট দিতে গেলে সময় ব্যয় হয় এবং ভোট কাস্টিং কমে যায়। পরে বলা হয় জনগণ জুলাই চার্টারের পক্ষে ভোট দেয়নি।”

হামিদুর রহমান আজাদ যোগ করেন, “ফ্যাসিবাদী আমলের প্রশাসন এখনও আছে। জনগণের আস্থা পুনঃস্থাপন করতে আগে গণভোট হওয়া উচিত। এতে ভবিষ্যৎ জাতীয় নির্বাচন আরও সুষ্ঠু হবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ