জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে একান্তে কিছু সময় কথা বলেন। তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ সংক্রান্ত একটি ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

নজরুল ইসলাম জানান, বাইপাস সার্জারির আগে প্রয়োজনীয় সব মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আমিরে জামায়াত বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার (৩ আগস্ট) তার সার্জারি সম্পন্ন হবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ