জামায়াত আমিরের ক্ষমা চাওয়াকে সাধুবাদ জানিয়েছে এলডিপি মহাসচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত আমিরের ক্ষমা চাওয়াকে সাধুবাদ জানিয়েছে এলডিপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

 

ছবি : প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
১৯৪৭ থেকে আজ পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডের জন্য সম্প্রতি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এ নিঃশর্ত ক্ষমা চাওয়াকে সাধুবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

শুক্রবার (২৭ জুন) বিকালে কুমিল্লার চান্দিনায় পৌর এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে জামায়াতের আমির দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চান। এ ক্ষমা চাওয়াটা একটি রাজনৈতিক ব্যক্তির আদর্শ ও নিদর্শন। স্বাধীনতার এতো বছর পরে যখন তারা নিজেদের ভুল ও ত্রুটি উপলব্ধি করে জাতির কাছে ক্ষমা চাইতে পারে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি সেটা অবশ্যই ক্ষমার যোগ্য। আমি ও আমার দলের পক্ষ থেকে তাকে (জামায়াত আমির) সাধুবাদ জানাই।’

এলডিপি মহাসচিব বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া অন্তর্বর্তী সরকারের মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই। যখন কোনো নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর দেওয়া যায় কি না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ