জামায়াত আমিরের বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার নিয়ে অপপ্রচার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত আমিরের বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার নিয়ে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন এমন অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। বিষয়টি নজরে আসার পর প্রবাসীর হেলিকপ্টার কতৃপক্ষ জানিয়েছে এটি ভুয়া ও মিথ্যা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীর হেলিকপ্টার শুরু থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে হেলিকপ্টার সেবা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের আন্তরিকতা ও জরুরী সময়ে তাৎক্ষণিক সাড়া দেয়ার কারণে অনেকেই বারবার আমাদের সেবা নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ প্রবাসী, যারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যান তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করাসহ দলীয় কর্মকান্ডে প্রবাসীর হেলিকপ্টারের সেবা নিয়েছেন। ভাড়া বাবদ নির্ধারিত অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন তার দল। যে টাকার রশিদ আমাদের কাছে এবং তাদের কাছেও সংরক্ষিত আছে।

প্রবাসীর হেলিকপ্টার আরও জানায়, আমাদের পক্ষ থেকে সৌজন্যতামূলক যে ফুল দেওয়ার ছবিটি পোস্ট করে বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন বলে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। ছবিতে বসুন্ধরার যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে তার সাথে হেলিকপ্টারের এই ফ্লাইটের কোন সম্পর্ক নেই। অতএব মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সম্মানিত গ্রাহকদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ