জামায়াত আমিরের মঞ্চে আ’লীগের স্বাস্থ্য সম্পাদক পরিমল কান্তি দে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কক্সবাজারে জামায়াতের কর্মী সমাবেশে আওয়ামী লীগ নেতা বক্তব্য দিয়েছেন।
সেই ফুটেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
স্থানীয়রা লিখছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
শনিবার কক্সবাজার জেলা জামায়াতের কর্মীসভায় বক্তব্য দেয় বড় মহেসখালী ইউনিয়নের আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. পরিমল কান্তি দে।
সেই সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামাতের সভাপতি ড. শফিকুর রহমান।
পরিমল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা ছিল এর প্রমান হিসেবে তার নামসহ আওয়ামী লীগের কমিটির ফর্মও বাংলাদশে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সেই একই ভিডিয়োর সাথে।
সেই সমাবেশে জামায়াতের সভাপতি বক্তব্যে শফিকুর রহমান হাস্যকরভাবে দাবি করেন, চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।
ফেসবুকে নেটিজেনরা ট্রল করে সেই ভিডিও ফুটেজ শেয়ার দিয়ে লিখছেন, গণহত্যাকারীকে কাছে বসিয়ে নিয়ে গণহত্যার বিচার চায়।
অনেকে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামাত লীগ।
একজন লিখেছেন, এভাবেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে জামাত। এছাড়াও অনেক নেতিবাচক মন্তব্য দেখা গেছে পোষ্টটি ঘিরে।
৫ আগস্টের পর জামায়াত টেলিভিশন চ্যানেল, বেসরকারি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের লোক ও দোসরদের নিজেদের ঘাপটি মেরে থাকা লোক হিসেবে দাবি করছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গণহত্যাকারীদের হাসিনার দোসরদের নিজেদের লোক দাবি করে বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব তৈরি করেছে।
জনতার আওয়াজ/আ আ