জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে একটা যুবককেও বেকার থাকতে দেওয়া হবে না ও নারীদের গৃহবন্দি করে রাখা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে দেশকে খেদমত করার সুযোগ পেলে একটা যুবকের হাতকেও বেকার থাকতে দেবো না। তাদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো। হাতে কাজ তুলে দেবো। তারা হবেন দেশ উন্নয়নের এক একজন নায়ক।’

প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমির বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মা-বোনরা তাদের দক্ষতা-অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মানের সঙ্গে ইসলামের বিধান অনুযায়ী সমাজ উন্নয়নের অবদান রাখবেন। তাদের কাউকেই আমরা গৃহবন্দি করে রাখবো না।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা জনগণকে স্বস্তি দিন, প্রয়োজনীয় উদ্যোগ নিন। জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সাধন করুন। জনগণের সকল হাত আপনাদের সহযোগিতা করবে। আপনারা ভুল করলে আমরা শুধরে দেবো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ