জামায়াত জোট থেকে কি বেরিয়ে যাচ্ছে, যা জানাল ইসলামী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত জোট থেকে কি বেরিয়ে যাচ্ছে, যা জানাল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে জরুরি বৈঠক বসেছেন জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা।

আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সমঝোতার আলোচনায় থাকা ১১ দলে আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করেছে।

বিশেষ করে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে অবিশ্বাস ক্রমেই বাড়ছে।

এ পরিস্থিতিতে আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগেই চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কি না—তা নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে।

জানা গেছে, জোটের অন্যতম প্রধান শরিক দল চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা হয়নি। ইসলামী আন্দোলনের দাবি, তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে। এমনকি কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই তাদের ওপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় ১১ দলের জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে।

ইসলামী আন্দোলনের প্রত্যাশা-অন্তত ১২০টি আসনে তারা তাদের দলীয় প্রতীক হাতপাখা নিয়ে এককভাবে নির্বাচন করবেন। কিন্তু জামায়াত তাদের ৪২টির বেশি আসন ছাড়তে নারাজ। একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত ২৭টি আসনে ছাড় চায়। তা না হলে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা তাদের দলীয় প্রতীক রিকশা নিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কথা জানিয়েছেন। জামায়াত এক্ষেত্রে সর্বোচ্চ ২০টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায়। এর বাইরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে কোনো আসন ছাড়তে রাজি হয়নি জামায়াত। ফলে এই তিন দলও জামায়াতের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে না যাওয়ার কথা জানায়। সূত্র বলছে, সমঝোতা না হলে শেষ পর্যন্ত জামায়াত ছাড়া অন্যান্য ইসলামি দল মিলে একটি পৃথক নির্বাচনি জোট হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ