জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপন আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় আরো দুই আইনজীবী তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গণতান্ত্রিক এ দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ