জামালগঞ্জের আওয়ামিলীগের তিন নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ থেকে – তাহের আহমেদ
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম সহ তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার খিলগাঁওয়ের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। জানা যায়, সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে গেল ৪ আগস্ট আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম। এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জে ও ছাএ জনতার ১ দফা আন্দোলনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করার অপরাধে,২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।এই এই মামলার ও প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় কয়েকদিন হয় ২৪ জনকে আসামি করে চার্জশীট দিয়েছে। মামলাটি সুনামগঞ্জ সি আই ডি পুলিশে তদন্তাধীন রয়েছে।
জামালগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান,, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ সভাপতি,, সদর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে,মো. কামাল হোসন,, বিগত ৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদ এলাকা থেকে জামালগঞ্জ থানা পুলিশ আটক করে, সুনামগঞ্জ সদর নাশকতার মামলায় থাকে গ্রেফতার দেখিয়ে সদর থানায় পাঠানো হয়। তার সহধর্মিনী শারমিন কামাল ও আত্মীয়-স্বজন জানিয়েছেন বিগত ৪ আগস্ট তিনি অসুস্থ অবস্থায় ঢাকা চিকিৎসাধীন ছিলেন। ফেনারবাক ইউনিয়নের সুজাত পুর গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে জামালগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এ-র কৃষি বিষয়ক সম্পাদক হিসাবে সক্রিয়ভাবে দলের কার্যক্রম চালিয়েছেন, আব্দুল হক কে ১২শে ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে নিজ বাড়ি সুজাতপুর থেকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ,, সুনামগঞ্জ সদর নাশকতার মামলায় আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে। রেজাউল করিম শামীম- এবং আব্দুল হক এ-র সম্বন্ধে খুজ খবর নিতে গিয়ে এলাকাবাসী থেকে জানা যায় আসামি খুব দাপটের সাথে আওয়ামিলীগ এ-র দলীয় নাম ভাঙ্গিয়ে এলাকায় জায়গা জমি,,খাল বিল দখল সহ নানান অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে।
জনতার আওয়াজ/আ আ