জামালগঞ্জে সুপার সিক্সটি'র কমিটি গঠন-সভাপতি মাহফুজ, সম্পাদক- বাবর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালগঞ্জে সুপার সিক্সটি’র কমিটি গঠন-সভাপতি মাহফুজ, সম্পাদক- বাবর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

 

তাহের আহমেদ জামালগঞ্জ থেকে –
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা, সুশাসন, দুর্নীতিমুক্ত ও মানবিক উন্নয়নের লক্ষ্যে পুরাতন কমিটি ভেঙ্গে আগামী দুই বছরের জন্য সুপার সিক্সটি (আঞ্চলিক মানবাধিকার সংগঠন) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সাংবাদিক আরিফ আল মাহফুজকে সভাপতি ও মেহেদী হাসান বাবর কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। তাহের আহমেদ উপজেলার প্রধান সমন্নয়ক ও সেলিম আহমেদ কে সহ সমন্নয়ক এবং তোফাজ্জল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, সহ-সাংগঠনিক সম্পাদক ও আব তাহিনুর খাঁন উদয়কে নির্বাচিত করা হয়।এসময় প্রতিটি ইউনিয়ন থেকে দুইজন সমন্নয়ক রাখা হয় এবং একজন করে টিমলিডার ও ৯জন করে সদস্য নিয়ে কমিটি মানবাধিকার কমিটি প্রকাশ করা হয়।
আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি মানুষের অধিকার আদায়,বিভিন্ন মহামারি,বন্যা,প্রাকৃতিক দূর্যোগে ও অসহায় হতদরিদ্র পরিবারের পাশে কাজ করে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ