জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জামালপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয় এই সমাবেশের আয়োজন হয়।

জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এছাড়া ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানসহ দেশের নিরাপত্তায় বিশেষভাবে ভূমিকা পালন করে। এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম ছাড়াও সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমে বিভিন্ন ভালো কাজে অবদান রাখায় ৫০ জন সদস্যের মাঝে ৭টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ