জামালপুরে জামিন নিতে এসে পৌর আ. লীগের সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে মাদারগঞ্জ আমলি আদালতের বিচারক রোমানা আক্তার এ নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, শহর যুবলীগের সদস্য মামুনুর রশিদ, ৩নং গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েলসহ আরও কয়েকজন কর্মী, যাদের মধ্যে রয়েছেন আলী আজম, রতন, মির্জা তওহীদ, মামুন ও মানিক।
এ বিষয়ে সিজেএম কোর্ট, জামালপুরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেনকে ফোন করা হলে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিটিংয়ে থাকায় এসআই (নিরস্ত্র) মো. গোলজার আলমের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
পরে এসআই মো. গোলজার আলম বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ অন্যান্য মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিছুক্ষণের মধ্যে তাদের কারাগারে পাঠানো হবে।
জনতার আওয়াজ/আ আ