জামালপুরে নাশকতার মামলায় যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে নাশকতার মামলায় যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি

জামালপুরে নাশকতার মামলায় জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাথালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস শাকিব।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রাতে অভিযান চালিয়ে তানিয়া আফরিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ