জামালপুরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতাধিক তালগাছ রোপন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতাধিক তালগাছ রোপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জামালপুরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আলোচনা সভা ও তালগাছের চারা রোপন কর্মসুচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) দুপুরে শহরের পাথালিয়া এলাকায় রহিম ফাউন্ডেশন ও আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপ এই কর্মসুচির আয়োজন করে।

রহিম ফাউন্ডেশনের পরিচালক সামা জামিলা রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও উক্ত সভায় জামালপুর সদর থানার এসআই শাহীন, জামালপুর পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী, সমাজকর্মী মোহাম্মদ রাসেল, এসকে রাসেল, দিদারুল ইসলাম, হিমেল, সাদিক, বিদ্যুৎ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, একসময় প্রতিটি অঞ্চলে অনেক তালগাছ দেখা যেত, কিন্তু এখন তালগাছের সংখ্যা অনেক কম। এ কারণে প্রতি বছর অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে মারা যায়। তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় কৃষক যারা মাঠে কাজ করে। তালগাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে যেমন কার্যকর ভুমিকা রাখে তেমনি প্রকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পরিবেশ সুরক্ষায় অন্যান্য গাছের পাশাপাশি তালগাছ রোপনে সবাইকে এগিয়ে আসতে হবে ।

সভা শেষে পাথালিয়া এলাকার আব্দুর রহিম চত্বর থেকে কম্পপুর পর্যন্ত ও বিলপাড়ে শতাধিক তালগাছের চারা রোপন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ