জামালপুরে প্রেমিকের বিয়ের খবরে হিজরার আত্বহত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ

জামালপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
জামালপুর জেলার ইসলামপুরে প্রেমিক মোমিন অন্য মেয়েকে বিয়ে করার খবরে মোছা. মুন্নি (২২) নামের হিজরার বিষপানে আত্বহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মমিনের বাড়ীতে গিয়ে হিজরা মুন্নি বিষপান করে আত্বহত্যা করে ।
জানা গেছে, উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামে আফছার আলীর পুত্র আ. মোমিনের সাথে ওই হিজরার প্রেমের সম্পর্ক চলছিল। মুন্নি উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ গ্রামের শুক্কুর আলীর তৃতীয় লিঙ্গের কন্যা।
মুন্নি মমিনের বাড়ীতে গিয়ে বিষপান করলে স্থানীয়রা দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ ফ ম আতিকুর রহমান জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও অভিযোগের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
জনতার আওয়াজ/আ আ