জামালপুরে সপ্তাহব্যাপী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘শিক্ষা, ঐক্য, প্রগতি ধারণ করবো, আমার বাংলাদেশ আমিই গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী সদস্য ফরম বিতরণ শুরু করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর সানী সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন, ছাত্রনেতা শান্ত, নিশাত, রাকেশ, বায়োজিদ, মামুন, সজিব দেওয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তুলতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে ছাত্রদল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে নিজস্ব মত প্রকাশ, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে ছাত্রদল।
পরে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু হয়, শিক্ষার্থীরাও স্বতঃস্ফুর্তভাবে সদস্য ফরম সংগ্রহ করে। আগামী এক সপ্তাহ এই সদস্য ফরম বিতরণ করা হবে।
জনতার আওয়াজ/আ আ