জামালপুরে ১৭ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারায় কলেজটির কার্যক্রম বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২৮, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২৮, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জামালপুর পৌর এলাকার বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারায় বিষয়ে সত্যতা পেয়ে শুক্রবার (২৭ জুন) দুপুরে কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
আগেরদিন (২৬ জুন) জামালপুরে প্রবেশপত্র না পেয়ে ১৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিতে পারায় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
শুক্রবার (২৭ জুন) ডিপুটি কন্ট্রোলার ডা. কমাল হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, আবু সায়েম মোহাম্মদ হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের উপ-কলেজ পরিদর্শন, এমএমএ জামিল সরকার, জেলা প্রশাসক জামালপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহারিয়ার আহমেদ খান, জেলা শিক্ষা অফিসার এসএম মোজাম্মেল হাসান।
মোট ৫ সদস্যের একটি তদন্ত দল জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে গিয়ে গাফিলতির বিষয়ে তদন্ত করে।
তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুমোদন থাকলেও দীর্ঘদিন যাবত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিলো প্রতিষ্ঠানটি। তাই আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ