‘জামাল কদু’র সঙ্গে নেচে অপুকে খোঁচা দিলেন বুবলী! - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘জামাল কদু’র সঙ্গে নেচে অপুকে খোঁচা দিলেন বুবলী!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু-বুবলী একে অন্যকে দুচোখে সহ্য করতে পারেন না। একজন ইট মারলে আরেকজন ছোড়েন পাটকেল। কখনও প্রকাশ্যে, কখনও ইঙ্গিতে। তাপস-মুন্নির সাক্ষাৎকারের পর বুবলীকে এক হাত নিয়েছেন অপু বিশ্বাস। তবে বুবলী তার সঙ্গে সম্মুখ সমরে নামেননি। বরং সামাজিক মাধ্যমে জনপ্রিয় গান ‘জামাল কদু’র সঙ্গে নেচে দিলেন এক বার্তা।

নিজের ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবির জনপ্রিয় গান ‘জামাল কুদু’র সঙ্গে শরীর দোলাতে। সেইসঙ্গে মাথায় গ্লাস নিয়ে ববি দেওলকেও অনুকরণ করেছেন তিনি।

আপাতদৃষ্টিতে এটি খুবই স্বাভাবিক বিষয়। কেননা এ গানে তারকা থেকে সাধারণদের অনেকেই ভিডিও বানিয়ে প্রকাশ করছেন নেট দুনিয়ায়। কিন্তু চোখ আটকে গেল রিলসের ক্যাপশনে। সেখানে লিখেছেন, ‘হিংসা একটি মানসিক ক্যানসার। শিগগির সেরে উঠুন।’

বুবলীর ক্যাপশনে ঈষৎ খোঁচা লক্ষণীয়। নেটিজেনদের ধারণা অপুকেই খোঁচা দিলেন তিনি। মন্তব্যের ঘরে কেউ কেউ লিখে গেছেন বিষয়টি। তবে সেসবের কোনো উত্তর দেননি বুবলী।

অপু-বুবলীর মাঝে চলমান এই দ্বন্দ্ব শাকিব খানকে ঘিরে। শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ