জামিনে মুক্তি পেলেন যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিনে মুক্তি পেলেন যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

 

জামিনে মুক্তি পেলেন যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মসিয়ুর রহমান। মসিয়ুর রহমানের স্ত্রী শরিফা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) যশোর কারাগার থেকে তিনি রাত ৮টা ৩০ মিনিটের দিকে কারাগার থেকে বের হন। মসিয়ুর রহমান জামিনে মুক্তির পর লোকাল এলাকার বিএনপির এই জনপ্রিয় নেতাকে হাজার হাজার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

জেল থেকে বের হয়ে মসিয়ুর রহমান বলেন, ‘অবিলম্বে এই অবৈধ সরকারের পতন হবে এবং বাংলার মাটিতে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।’ তিনি বলেন, ‘এদেশের মানুষ বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে। তারা দেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং এই অবৈধ সরকারের পতন চায়।’ এ সময় তিনি অবৈধ সরকারের পতন ও খালেদা জিয়ার মুক্তির কথা জানান।

উল্লেখ্য, সোমবার (১৬ জানুয়ারি) বিকালের দিকে বাঘারপাড়া বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতের সোপর্দ করে। পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ