জামিন পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিন পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে আটকের প্রায় ১৫ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল ৭টায় শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদীকে আদালতে নিয়ে যায় পুলিশ।

শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাহদীকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হতে থাকেন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় বাইরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে নানা শ্লোগান দেয় উত্তেজিত নেতা-কর্মীরা। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে সেনা মোতায়েন করা হয়।

গত বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক নয়নকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার দুপুরে তাকে ছাড়িয়ে আনতে গেলে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় মাহদীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা এই সরকার গঠন করেছি। আপনি আমাদের প্রশাসনের লোক। আমাদের ছেলেকে ধরে নিয়ে এসেছেন? তিনি জানতে চান, কেন তার ভাইকে আটক করা হয়েছে? তারা ভেসে এসেছেন কি না?’

উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, ‘আমাদের এখানে ১৭ জন শহিদ হয়েছে। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।’

এ ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়।

এদিকে শনিবার দুপুরে মাহদীকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশে মাহদীকে তার বক্তব্য প্রদানের কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি, তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বরাবর দপ্তরের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাহদী সংগঠনের কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এরপর বিকেলে এক ভিডিও বার্তায় মাহদী তার বক্তব্যকে ‘স্লিপ অব দ্য টাং’ উল্লেখ করে ভুলকে ভুল হিসেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ