জাহাঙ্গীর মাস্টারের বাড়ি অতিথি পাখিদের অভয়াশ্রম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাহাঙ্গীর মাস্টারের বাড়ি অতিথি পাখিদের অভয়াশ্রম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

 

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
অতিথি পাখিদের অভয়াশ্রম ব্রাহ্মণবাড়িয়ার কসবার জাহাঙ্গীর মাস্টারের বাড়ি। নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে মুখরিত আশপাশের পরিবেশ। বিভিন্ন সময়ে এসব অতিথি পাখি শিকারীদের খপ্পরে পরলেও প্রায় ৪০ বছর যাবৎ মায়া-মমতা আর ভালবাসা দিয়ে তাদের আগলে রেখেছেন। সংশ্লিষ্টরা জানালেন কোন এলাকায় প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক আছে কিনা তা পাখির অনাগোনা ও উপস্থিতি দেখেই নির্নয় করা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর মাস্টারের বাড়িটি অতিথি পাখির আশ্রয়স্থল হয়ে উঠেছে। ১৯৮৪ সাল থেকেই বক, সারস পানকৌড়ি, রাতচরা সহ ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে জাহাঙ্গীর মাষ্টারের বাড়িতে। বাড়ির আঙ্গিনার বিভিন্ন গাছে বাসা বেধেছে তারা।

স্ত্রী পাখিরা ডিমে তা দিচ্ছে,আর পুরুষ পাখিরা ব্যস্ত খাবার জোগাতে। ৭০ বছর বয়সী পাখি প্রেমিক শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ২০০৮ সালে চাকরী থেকে অবসর নেয়ার পর তার বেশীর ভাগ সময় পাখিদের সাথেই কাটছে। বিভিন্ন সময়ে শিকারীরা থাবা বিস্তার করলেও সুবিধা করতে পারেনি। এসব পাখি প্রতি বছর বছরের মাঝামাঝির সময়ে এসে গাছের ডালে বাসা বাঁধে, আবার বংশবিস্তার করে বছরের শেষের দিকে চলে যায় অজানা গন্তব্যে। প্রায় ৪০ বছর ধরে এভাবেই এখানে বংশবিস্তার করে আসছে।আশপাশে অনেক গাছ-পালা থাকলেও শুধু তার বাড়িটিকেই বেছে নিয়েছে। বর্তমানে তার বাড়িতে প্রায় ২ সহস্রাধিক পাখি আশ্রয় নিয়েছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা পাখি দেখতে ভীড় করছেন তার বাড়িতে।

ঝড়ে কিছু গাছ-পালা ভেঙ্গে যাওয়ায় স্থান সংকুলান না হওয়ায় পাখির সংখ্যা কিছুটা কমে গেলেও এখনো প্রায় ২ সহস্রাধিক পাখি রয়েছে বলে জানান, এই পাখি প্রেমিক জাহাঙ্গীর মাস্টার।

তাপ প্রবাহ রোধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভয়াশ্রম গড়ে তোলা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রাণী বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক, আহসান শাহরিয়ার, সরকারী মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আমাদের অস্তিত্বের স্বার্থেই পাখিদের নতুন নতুন অভয়াশ্রম গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ