জাহ্নবীকে ‘সস্তার কিম কার্দাশিয়ান’ বললেন করণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাহ্নবীকে ‘সস্তার কিম কার্দাশিয়ান’ বললেন করণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের হাত ধরেই শ্রীদেবীকন্যার ফিল্মি ক্যারিয়ারের শুরু! ধর্মা প্রোডাকশন প্রযোজিত ‘ধড়ক’ দিয়ে ইন্ডাস্ট্রিতে শিকে ছেঁড়ে জাহ্নবী কাপুর। বলিপাড়ার স্টারকিডদের কাছে করণ ‘গড ফাদার’! আর সেই তিনিই কিনা প্রকাশ্যে শ্রীদেবীকন্যাকে ‘সস্তার কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করে বসলেন! ট্রেন্ডি ভাষায় বলতে গেলে ট্রোল করলেন।

বছরের পয়লা দিনে সোমবার (১ জানুয়ারি) সাত সকালেই ‘কফি উইথ করণ’-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের কাউচে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেললেন। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে? সেটাও ফাঁস করে দিলেন। দিব্যি আড্ডা চলছিল, কিন্তু তার মাঝেই জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করলেন। যা দেখেশুনে বেজায় চটলেন অভিনেত্রী।

করণ খুশিকে জিজ্ঞেস করেন, “তোমাদের পরিবার নিয়ে যদি কোনও রিয়ালিটি শো হয়, সেটার নাম কী দেবে?” খুশি মজা করেই বলেন, “ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস।” এটা শুনেই তৎক্ষণাৎ করণ জোহর বলেন, “মানে ওই সস্তার কার্দাশিয়ানস তাই তো?” মেন্টরের কথা শুনেই চটে যান জাহ্নবী! পালটা বলেন, “এত সাহস হয় কী করে?” তার পরই হাসিতে ফেটে পড়েন সকলে। প্রসঙ্গত, ‘কার্দাশিয়ানস’ হল কিম কার্দাশিয়ানের ভাইবোনদের নিয়ে এক রিয়ালিটি শো। সেটার সঙ্গেই নিজের পরিবারকে তুলনা করেন খুশি।

এরপরই করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার স্পিড ডায়ালে কোন ৩ জনের নম্বর থাকে? অভিনেত্রী তৎক্ষণাৎ বলেন, বাবা, খুশি আর শিখু। উল্লেখ্য, এই শিখু ওরফে শিখর পাহাড়িয়ার সঙ্গেই শ্রীদেবীকন্যার প্রেমের গুঞ্জন মাসখানেক ধরে। সম্প্রতি দুজনে পূজাও দিতে গিয়েছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ