জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার। বৈঠকের বিষয়টি জাতীয় পার্টির দলীয় সূত্র নিশ্চিত করেছে।
জনতার আওয়াজ/আ আ