জিনিসপত্রের দাম কমে আসছে, আরও কমবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৩, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৩, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে, এগুলো আসলে দাম আরও কমে যাবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রবিবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।
তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।
জনতার আওয়াজ/আ আ