জিয়াউর রহমানের কবরে বিএনপির ফুলেল শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের কবরে বিএনপির ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৭, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৭, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলটি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে দলটির নেতারা এই শ্রদ্ধা জানান।

এরপর প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ