জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেলে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে শহর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান, শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, হাজার হাজার নেতাকর্মী জেল-জুলুম সহ্য করছেন, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এরপরও আমরা বিএনপির রাজনীতি করছি, আমরা দেশের জনগণের মুক্তির অপেক্ষায় প্রহর গুণছি। আমরা জীবন বাজি রাখব, প্রয়োজনে রক্ত দিব, জীবন উৎসর্গ করব, রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে অবৈধ ভোটডাকাত স্বৈরশাসককে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিব। জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কল্যাণে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার করব। দেশের এই
দু:সময়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবত হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের অংশ নিতে হবে।

পরে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ