জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস নেতৃবৃন্দের দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস নেতৃবৃন্দের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ শনিবার (০১ জুন ২০২৪) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিল ও তোবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির অবর্তমানে “শহীদ জিয়ার দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন”—এর উপর বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু, জাসাসের আরেক যুগ্ম-আহ্বায়ক ও গুণী অভিনেতা শিবা সানু, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, অভিনেত্রী শাহনাজ পারভীন লিপি, কণ্ঠশিল্পী মৌসুমী ও পরান আহসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ