জিয়াউর রহমানের ‌‘শাহাদাবার্ষিকীতে’ জেডআরএফের দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের ‌‘শাহাদাবার্ষিকীতে’ জেডআরএফের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম ‘শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শুক্রবার (৩১ মে) বাদ আসর রাজধানীর গুলশানে জেডআরএফর কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. মাহবুব আলম, সদস্য সচিব ডা. আবু নাছের, জেডআরএফ’র ডা. এএস হায়দার পারভেজ, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. কামরুল আহসান, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. আক্তার হোসেন, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী সোমায়েল মোহাম্মদ মল্লিক, প্রকৌশলী কামরুল হাসান খান, এডভোকেট আশ্রাফ জালাল খান, ডা. সাঈদ ইমতিয়াজ সাজিদ, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ, প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আইয়ুব হোসেন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, প্রকৌশলী গোলাম রহমান রাজিব, প্রকৌশলী এনামুল হক প্রমুখ।

দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ জিয়া পরিবার ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ