জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। – ছবি : নয়া দিগন্ত

স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি।

শনিবার দুপুরে বগুড়া নবাববাড়ী সড়কে এ খাবার বিতরণ আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ