জিয়াউর রহমান এর শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান এর শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ

 

সফল করতে এমরান আহমেদ চৌধুরীর আহবান

বিশেষ প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি , সফল করতে বিএনপির পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সকল নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।
২৭শে মে সোমবার এমরান আহমেদ চৌধুরী ফেইসবুক পোস্টে লিখেন –
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় শহীদ সুলেমান হলে আলোচনা সভা এবং বাদ যোহর শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুরূপ ভাবে প্রত্যেক উপজেলা ও পৌর ইউনিট কমিটিকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা রয়েছে।
কর্মসূচিগুলো সফল করে তোলার জন্য সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ