জিয়াউর রহমান ছিলেন পরিশ্রমী, সৃষ্টিশীল ও দূরদর্শী জননন্দিত রাষ্ট্রনায়ক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান ছিলেন পরিশ্রমী, সৃষ্টিশীল ও দূরদর্শী জননন্দিত রাষ্ট্রনায়ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ

 

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের কর্মসুচিতে বক্তারা

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির সঙ্কটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। ১৯৭১ সালের উত্তাল মার্চে জিয়াউর রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত থাকেননি, দেশমাতৃকার মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (৩১) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন নির্ভীক, দৃঢ়চেতা, দায়িত্ববান, পরিশ্রমী, সৎ, আদর্শবান, ধার্মিক, কর্মী বান্ধব, সৃষ্টিশীল ও দূরদর্শী এক জননন্দিত রাষ্ট্রনায়ক। মাতৃভূমির একাধিক চরম দুঃসময়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের পথে সব অনিবার্য সমস্যা ও ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সাহস, দৃঢ়তা, প্রজ্ঞা তিনি অর্জন করেছিলেন অপার দেশপ্রেম এবং দায়িত্ব পালনের নিষ্ঠা থেকে। তিনি জনগণকে ভালোবেসে তাদের কল্যাণে আন্তরিক ছিলেন বলেই জনগণ অন্তর দিয়ে তাঁকে ভালোবেসেছে। তাঁর আদেশ, অনুরোধ, পরামর্শ গ্রহণ করেছে এবং উপকৃত হয়েছে।

স্বেচ্ছাসেবক দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মহানগর সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন কাজী মাহমুদ আলী, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শেখ সাদী, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, শফিকুল ইসলাম শাহিন, কে এম মাহবুব আলম, ইউসুফ মোল্লা, মুনতাসীর আল মামুন, ইশতিয়াক আহম্মেদ ইশতি, তাজিম বিশ্বাস, গোলাম মোস্তফা তুহিন, সাইফুল ইসলাম মল্লিক, নাসির উদ্দিন, হেলাল ফরাজি, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ্বাস, আল আমিন সরদার রতন, সোহানুর রহমান, মঞ্জুর শাহীন রুবেল, নাঈম হাসান হাসিব, মিজান সরদার, মোঃ আল-আমিন, মোঃ আলাউদ্দিন জমাদ্দার, মোঃ শফিকুল ইসলাম সজল, নোমান মাহমুদ, মোঃ আলমগীর হোসেন, আব্দুর রহমান কাজী। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নাঈম হাসান। পরে দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ছাত্রদল: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে মহানগর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহানগর ছাত্রদলের সভাপতি ইস্তিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন কাজী মাহমুদ আলী, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শেখ সাদী, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শাহিন, তাজিম বিশ্বাস, গোলাম মোস্তফা তুহিন প্রমূখ।

মহিলা দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন, নিঘাত সীমা, সালমা বেগম, চমন আরা, শাহনাজ সরোয়ার, মরিয়ম খাতুন মুন্নি, কাওসারী জাহান মঞ্জু, আরিফা চুমকি, কাকলী খান, লুবনা ইয়াসমিন, পারভীন বেগম, সানু আক্তার, ইসমত আরা কাকন, কাজলী আক্তার, রোজা খানম পুতুল, শারমিন আক্তার প্রমুখ। আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ