জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন: নয়ন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন: নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের দুঃসময়ে তাদের পাশে থেকেছেন। দেশ ও জাতিকে মুক্ত করতে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিই স্বাধীনতার ঘোষক। মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার কথায় বিশ্বাস করে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

শনিবার (১০ মে) চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন– ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা শুরু থেকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আসছি। আমরা এ সরকারের প্রতিদ্বন্দ্বী নই। কিন্তু নবগঠিত একটি দল বিএনপিকে এ সরকারের প্রতিদ্বন্দ্বী বানানোর অপচেষ্টা করছে।

নয়ন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সে সময় অন্যান্য সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র ৪টি পত্রিকা প্রকাশের অনুমতি ছিল। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে সকল পত্রিকা প্রকাশের অনুমোদন দিয়েছিলেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সে সময় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিল। আগামী নির্বাচনেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

এ সময় তিনি আরও বলেন, আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন হবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় প্রতিশোধ।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন নাসির, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ