জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃবর্তন করেছিলেন : বুলু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃবর্তন করেছিলেন : বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

 

শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগের কাউকে বিশ্বাস করে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। এ কারণে দলের সিনিয়র ও ত্যাগী নেতারা থাকতে আওয়ামী লীগ করে না এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃবর্তন করেছিলেন। তাই আজকের যে আওয়ামী লীগ তা জিয়াউর রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। সেজন্য আওয়ামী লীগের জিয়াউর রহমানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। জিয়াউর রহমান যদি আওয়ামী লীগ পুনরুজ্জীবিত না করতেন তাহলে তারা এমপি-মন্ত্রী হতো না।

আজ শনিবার দুপুরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শহরের প্রধান সড়ক টিএ রোডে জেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ওই সময় জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে বক্তব্য দেন—বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, মোমিনুল হকসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ