জিয়াউল আহসান শত শত মানুষকে পেট কেটে নদীতে ফেলে দিয়েছেন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউল আহসান শত শত মানুষকে পেট কেটে নদীতে ফেলে দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান শত শত মানুষকে গুম করে হত্যা করে লাশ নদী, খাল-বিলে ফেলে দিয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গুমের অভিযোগে জিয়াউলের বিরুদ্ধে থাকা মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থার কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে যে তিনি বহু হত্যার সঙ্গে সম্পৃক্ত। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

এদিন জিয়াউলের পক্ষে চারটি পৃথক আবেদন তার বোন ও আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং অপ্রয়োজনীয় আবেদন দিয়ে বিচার প্রক্রিয়াকে ধীর করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ