জিয়ার কবরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ফুলেল শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়ার কবরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে তারা পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত নেতার প্রতি এই শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, আমরা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীকে নিয়ে আমরা জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রাম দক্ষিণ বিএনপি সবসময় ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কমিটি গঠনের পর আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছি। আমরা দেশ, মানুষ ও দলের জন্য দোয়া করেছি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা দেশগঠনের কাজ করব। তৃণমূলে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, গাজী মোহাম্মদ শাজাহান জুয়েল, ভিপি হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস, সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আলী আজগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক, ছাত্রদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন রবিসহ শ্রমিক দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ