জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ২:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীরউত্তম) মাজার কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ বিষয়ে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাৎ হোসেন ও রুবেল আমিন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ মিসবাহসহ শেকৃবি ছাত্রদলের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ