জিয়ার শাসনামলে মুক্তিযোদ্ধাদের হত্যার বিচারের রিট সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়ার শাসনামলে মুক্তিযোদ্ধাদের হত্যার বিচারের রিট সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়ার শাসনামলে খুন হওয়া মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুত সমাধান হবে। তার কারণ, আপনারা যার অভিভাবকত্বে আছেন, তিনিও একজন ভুক্তভোগী। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এই চেইন অব কিলিং শুরু করে জিয়াউর রহমান ও খুনি মোশতাক।

১৫ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর শিল্পকলা একাডেমিতে মায়ের কান্না আয়োজিত খুনি জিয়ার শাসন আমলে গুম-খুনের শিকার বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই খুনিরা একটা জিনিস জানে না যে, আল্লাহ সব অন্যায়ের বিচার করেন। সুতরাং এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আপনারা পাবেন। প্রশ্ন উঠেছে, মরণোত্তর বিচার হয় কিনা? উত্তর হচ্ছে, না। এ রকম বিচারে দোষীকে সাজা দেওয়া যায় না এবং তার আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ থাকে না। কিন্তু তাই বলে কি তাদের বিচার হবে না? হবে, এই যে মায়ের কান্না যে আন্দোলন শুরু করেছে, এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম খুনিদের ধিক্কার জানাবে, সেটাই হবে বড় বিচার। রিটে বলা হয়েছে স্বীকৃতি প্রদানের কথা, সেটাও দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ