জি কে গউছ-এর সঙ্গে দেখা করতে আদালতে নেতাকর্মীদের ভিড় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জি কে গউছ-এর সঙ্গে দেখা করতে আদালতে নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছকে পুলিশ এসল্ট মামলায় আদালতে হাজির করা হয়েছে। এ সময় গউছকে দেখতে আদালত প্রাঙ্গণে শত শত নেতাকর্মী ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
জি কে গউছের আইনজীবী এডভোকেট আফজাল হোসেন জানান, ১৯শে আগস্ট পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা পুলিশ এসল্ট মামলায় তাকে নিয়মিত হাজিরার জন্য আদালতে আনা হয়। জি কে গউছকে সম্প্রতি ৩টি মামলায় আসামি করা হয়। এ মামলাটি ছাড়া বাকি মামলায় তাকে জামিন দিয়েছে আদালত। গত ২৯শে আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। আইনজীবী জানান, উচ্চ আদালতে জিকে গউছের জামিন চাওয়া হয়েছে। তাই আজকে তার জামিন চাওয়া হয়নি। তবে আমরা আশা করছি হাইকোর্ট আগামী সপ্তাহে জি কে গউছের জামিন মঞ্জুর করবেন।
এদিকে গউছকে আদালতে আনা হচ্ছে- এ খবরে সকাল থেকেই আদালতে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় প্রিজন ভ্যান থেকে জি কে গউছ তাদের উদ্দেশ্যে বলেন, অবৈধ সরকারের মিথ্যা মামলায় তাকে জেলে রাখা হয়েছে।

ইনশাআল্লাহ অতি শিগগিরই তিনি জামিন পেয়ে সবার মাঝে ফিরে আসবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ