জীবনের বিনিময়ে পাওয়া গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না: ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জীবনের বিনিময়ে পাওয়া গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গণতন্ত্রের নামে অতি বিপ্লবীরা যেন দেশে অরাজকতা সৃষ্টি না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে বলে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ১৭ বছর পর মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। অগণিত জীবনের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ, কুশাখালী, দিঘুলি ও বাঙ্গাখাঁ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, সত্যিকারের শহীদ জিয়ার সৈনিকরা কখনো দখলবাজি ও চাঁদাবাজি করে না। যারা এগুলো করে তাদের স্থান বিএনপিতে নেই। বিএনপি জনগণের দল, জনগণের ক্ষতি হয় এমন কিছুই বিএনপি করবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যে অত্যাচারিত হয়নি। তারপরও কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। যারা দখলবাজি বা চাঁদাবাজি করবে সে যে দলেরই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।


এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাব প্রেসিডেন্ট হারুন অর রশিদ, সেক্রেটারি কৃষিবিদ শামীম, ঢাকা দক্ষিণ সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু, আব্দুল কাদির, যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা জগলুল পাশা পাপেল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাশরুর হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ